এবার রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

মো. শাহজাহান বলেন, বাড্ডা লিংক রোড এলাকায় একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনটা লেগেছে বলে আমাদের জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কি না, জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Exit mobile version