পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে সামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

নিহত শিশু সামিয়া চুনারুঘাট থানাধীন ১০ নম্বর মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনুমানিক বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় পরিবারের সবার অগোচরে সামিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরে দুপুর ১টা ৩৯ মিনিটে সামিয়া আক্তারকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Exit mobile version