জাতীয়ঢাকাফরিদপুর

ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গায় মারা গেলেন কৃষকদল নেতা

ফরিদপুরের ভাঙ্গায় অসুস্থ হয়ে মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় গাড়িবহরে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, গাড়িবহরে থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button