জাতীয়বাংলাদেশ

আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব

সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন।

তবে এটিকে গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। তি‌নি বলেছেন, এটা গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

খলিলুর রহমান ব‌লেন, ‘‘আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব।’’

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপ‌দেষ্টার প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button