জাতীয়বাংলাদেশবাংলাদেশ জামায়াতে ইসলামী

আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তারা পরীক্ষিত ও ব্যর্থ। দেশবাসী এখন পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ। ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আট দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। সম্প্রতি আরো দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একই দিনে নির্বাচনের সঙ্গে গণভোট হবে উল্লেখ করে তিনি জুলাই সনদের পক্ষে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’তে ভোট দেওয়ার আহ্বান জানান।

দলীয় আমিরকে উদ্ধৃত করে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, এতদিন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এবার আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি আমাদের কাম্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button