ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির কবির আহাম্মেদ ভূঁইয়ার মনোনয়ন দাখিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আজ সোমবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করি। দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই রাজনীতি করেছি।

কসবা ও আখাউড়ার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন এবং একটি মানবিক সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

এতে নেতা কর্মীদের আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মো:নওশাদ ভুইঁয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Exit mobile version