মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সাহসী কণ্ঠস্বর মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জসহ দেশের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবকসুলভ একজন মানুষ, নৈতিকতা ও সাহসিকতার প্রতীক। সাংবাদিকতায় আপসহীন অবস্থান ও নির্ভীক ভূমিকার কারণে তিনি সর্বমহলে ছিলেন শ্রদ্ধেয় ও বিশ্বাসযোগ্য।

মীর বাছির উদ্দিন জুয়েলের ইন্তেকাল শুধু একজন মানুষের প্রস্থান নয়, এটি সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুন্সীগঞ্জ/ফাহাদ মোল্লা

Exit mobile version