গোপিনাথপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও সাবেক সচিব মুশফিকুর রহমানের নির্দেশনায় কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫জানুয়ারি অনুষ্ঠিত উক্ত মাহফিলে কসবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version