কক্সবাজার

রামুতে নারীকে কুপিয়ে হত্যা করলো নিষিদ্ধ শ্রমিকলীগের সভাপতি

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় শ্রমিকলীগ নেতা জাহিরুল আলম কালু ও তার সাঙ্গপাঙ্গরা। রবিবার সকাল সাড় ১০ টার দিকে একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটে। নিহত নারী দারিয়ারদীঘি এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৫৫)।

জানা যায় যে, জহিরুল আলম ও রেহেনা বেগমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও রাজনৈতিক বিরোধ চলছিল। বিষয়টি মিমাংসিত করতে চাইলেও খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড নিষিদ্ধ শ্রমিকলীগের সভাপতি জহিরুল আলম প্রকাশ ( কালু) কোন প্রকারেই শেষ করতে চাইনি।

আজকে সকাল সাড়ে ১০ টায় জহিরুল আলমের নেতৃত্বে জায়গা দখল করতে যায় একদল দুর্বৃত্তরা। পাশাপাশি একই স্থানে একটি লাউ পাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ঘটে বিপত্তি। এসময় রেহেনা বেগম বারণ করায় ঐ নারীর উপর কুদাল, দা, ও লাটি দিয় এলোপাতাড়ি জখম করে কালু ও তার সাঙ্গপাঙ্গরা । আঘাতে ঘটনাস্থলে লুটে পড়েন রেহেনা বেগম। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১২ টায় মারা যান রেহেনা বেগম।

রামু থানার ওসি তদন্ত শেখ ফরিদ উদ্দিন বলেন, ঘটনা জমি সংক্রান্ত হলেও একটি লাউ পারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে আমাদের টিম কাজ করছে জড়িতদের গ্রেফতারে। বিস্তারিত জানাতে আরেকটু বিশ্লেষণ করতে হবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button