সীতাকুণ্ডের শিবিরের দুই শহীদের স্বরণে দােয়া মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১২৫ ও ২০৬ তম শহীদ শাফায়েত উল্ল্যাহ ভূঁইয়া এবং শহীদ মোশাররফ হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি তাদের ২০তম ও ১২তম শাহাদাৎ বার্ষিকী ছিল।

শহীদ শাফায়াত উল্লাহ ভূঁইয়ার ১৭ জানুয়ারী ও শহীদ মোশাররফ হোসেনের ১৯ জানুয়ারী শাহাদাত বার্ষিকী।

রোববার চট্টগ্রাম জেলা উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও অফিস সম্পাদক তানভিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের ১০ দলীয় ঐক্যবদ্ধ সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

এতে প্রধান মেহমান ছিলেন শহীদ মোশাররফ হোসেনের গর্বিত পিতা মাওলানা মাহমুদুল হক। প্রধান বক্তা কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সাবেক জেলা সভাপতি মুঃমিছবাহুল আলম রাসেল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সভপতি আশরাফ উদ্দিন, আব্দুর রহমান, বেলাল হোসেন, তারেক হোসেন, রাহাত তাহসিনও অন্যান্য দায়িত্বশীল।

শহীদের পিতার নেতৃত্বে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ইসলামী আন্দোলনের সফলতা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়

Exit mobile version