কক্সবাজার

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এক পর্যায়ে আগুন আবার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা একটু সময় নেয়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এর আগে গত ২৬ ডিসেম্বর একই অঞ্চলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button