টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের গণসংযোগ

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল-১ আসনে আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানি বাজারে কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি আরও বলেন, শিক্ষিত বেকার নয়, হাতে-কলমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মধুপুর প্রতিনিধি

Exit mobile version