টেলিগ্রাফ ইন্ডিয়া

জামায়াত ক্ষমতায় আসতে পারবে আশঙ্কা করছেন হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। খবর ট্রেলিগ্রাফ ইন্ডিয়ার।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। না হলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তা-ও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।’

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।

টি-২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ার বিষয়েও মন্তব্য করেন সাবেক এ কূটনৈতিক।

এ নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তারা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের নির্বাচিত সরকার নয়। একটা অন্তবর্তীকালীন সরকার। তারা নির্বাচনে জেতেনি। মানুষও বেছে নেয়নি। নিজেরাই বসে গিয়েছে ক্ষমতায়। ওই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, তা বাংলাদেশের ক্রীড়ার জন্য খারাপ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button