জাতীয়রাজধানীশিক্ষাঙ্গন

জবির নাট্যকলা বিভাগের আয়োজনে তৃতীয় নাট্য উৎসব

তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের আয়োজনে নাট্য উৎসব।আঁধার কাটুক মঞ্চালোকে”৩য় বার্ষিক নাট্যোৎসব

নাট্যকলা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্মিত পরীক্ষা প্রযোজনা নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের তৃতীয় বার্ষিক নাট্যোৎসব।তিনদিন ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে সর্বমোট সাতটি নাটক।

পৃথিবী যখনই নানান ভাবে অস্থিতিশীল হয় এবং আঁধার নেমে আসে মনন ও মস্তিষ্কে।তখনই শিল্প আরোও সজাগ হয়ে উঠে সমাজের দর্পণ হিসেবে। নাটক তথা শিল্পের মধ্য দিয়ে আমরা বলতে চাই নতুন দিনের কথা,প্রাণের কথা,প্রেমের কথা। আপনাদের সকলকে আমাদের নাটক দেখবার আমন্ত্রণ জানাই।

উৎসবটি শুরুর আগে থাকবে প্রারম্ভিক সংগীত। মূলত সংগীতের মাধ্যমে শুরু করবে তৃতীয় নাট্য উৎসব। নাট্য উৎসবের প্রথম দিনে থাকবে নাট্যকার বাকার বকুল এর নাটক মুল্লুক। নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের তিনজন শিক্ষার্থী মুনতাছরিন রহমান মীম, মো: রাশেদ হোসেন মোমিত এবং জেরিন চাকমা। ১লা ফেব্রুয়ারী ২০২৬ ইং সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাটকটি শুরু হবে নীলিমা ইব্রাহীম মিলনায়তন, বেইলী রোডে। ২রা ফেব্রুয়ারী বিকেল ৪:৩০ মিনিটে নাট্যকার Elizabeth Nelson এর রচিত FUGUE. নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের দুইজন শিক্ষার্থী নিশা চৌধুরী ও ঈশিতা আক্তার ইতি।

সন্ধ্যা ৬.০০ টায় নাট্যকার ড. রতন সিদ্দিকীর কসবি। নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের দুই শিক্ষার্থী মো: আলম হোসেন এবং ঋতুপর্ণা নদী। সন্ধ্যা ৭:৩০ মিনিটে আরম্ভ হবে নাট্যকার ওসভালদো দ্রাগুন এর The story of a Man who turned into a Dog নাটকটি অনুবাদিত, অনুবাদ করেছে আবৃদুস সেলিম। এই নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের একজন শিক্ষার্থী মিরাজ হোসেন শান্ত। ৩ ই ফেব্রুয়ারি, নাট্য উৎসবের তৃতীয় দিন বিকাল ৪:৩০ মিনিটে আরম্ভ হবে নাট্যকার বাদল সরকারের সুটকেস। নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের তিনজন শিক্ষার্থী মেশকাত শরীফ প্লাবন, নাজমুল হক স্বপ্নীল এবং এস এম তাসিন।

সন্ধ্যা ৬ টায় নাট্যকার ফ্রাঙ্কা রামের THE RAPE. নাটকটি অনুবাদ করেছেন তন্দ্রা চক্রবর্তী । নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের তিন শিক্ষার্থী সোমালী দত্ত রূপা, বৃষ্টি আক্তার এবং অর্ঘ্য শ্রেষ্ঠ দাস। সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে মনোজ মিত্রের চোখ আঙুল দাদা থেকে অনুপ্রাণিত KNOCK KNOCK HEAVEN. নাটকটি নির্দেশনা দিয়েছে বিভাগের একজন শিক্ষার্থী সৌমিক বসু।

নাটক গুলো দর্শক টিকেটের মাধ্যমে উপভোগ করতে পারবে। টিকিট মূল্য রাখা হয়েছ ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা। টিকিট গুলো সরাসরি ও অনলাইনে কাটা যাবে। এক টিকিটেই ওই দিনের সব নাটক দেখবার সুযোগ থাকবে।

জবি প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button