নাটোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ জন বন্দী

নাটোর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, নাটোর জেলা কারাগারে বর্তমানে ৩৩ জন নারীসহ মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন কয়েদিসহ মোট ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এই ৪১ জনের মধ্যে ২ জন নারী হাজতি এবং ১ জন নারী কয়েদি রয়েছেন।

নির্বাচন কমিশন কারাগারে বন্দীদের ভোট প্রদানের সুযোগ ঘোষণার পর থেকেই জেল কর্তৃপক্ষ বন্দীদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে আগ্রহী বন্দীরা আবেদন করলে যাচাই-বাছাই শেষে ৪১ জনকে ভোট প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়।

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনার পর থেকেই আমরা বন্দীদের ভোট প্রদানে উৎসাহিত করি। মোট ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Exit mobile version