তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ফরিদপুর জেলা বিএনপির চিঠি

আব্দুল মতিন মুন্সী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখা আলফাডাঙ্গা উপজেলার তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জেলা বিএনপির প্যাডে জারি করা একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন এবং দলীয় সুপারিশের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পূর্বে জারিকৃত সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি জারির তারিখ থেকেই কার্যকর বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতার
জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—
◾ কামরুল ইসলাম দাউদ — সাবেক যুগ্ম আহ্বায়ক, আলফাডাঙ্গা পৌর বিএনপি
◾ মো. নজরুল ইসলাম (ছোট নজরুলইসলাম ) — সাবেক যুগ্ম আহ্বায়ক, আলফাডাঙ্গা পৌর বিএনপি
◾ আবু সালেহ মুসা — সাবেক সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষক নাসিরুল ইসলামের সুপারিশক্রমে এ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলীয় শৃঙ্খলা মানার নির্দেশ
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্ট নেতাদের ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়েছে।
স্বাক্ষরকারীরা
চিঠিতে স্বাক্ষর করেন—
এ্যাডভোকেট সৈয়দ মোর্শেদ আলী — আহ্বায়ক, বিএনপি ফরিদপুর জেলা শাখা
এ. কে. এম কিবরিয়া স্বপন — সদস্য সচিব, বিএনপি ফরিদপুর জেলা শাখা
দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে আলফাডাঙ্গা এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Exit mobile version