উখিয়া-টেকনাফে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর জনসভা

হাফিজুর রহমান খান

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি উখিয়া-টেকনাফের জনগণকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, উখিয়া-টেকনাফ এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় শাহজাহান চৌধুরী একজন যোগ্য প্রার্থী।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Exit mobile version