৫ আগস্টের পর নতুন জালেম সৃষ্টি হয়েছে কুতুবদিয়ার জনসভায় নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

“৫ আগস্টের পর দেশে নতুন জালেম সৃষ্টি হয়েছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি”—এমন মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) কুতুবদিয়া উপজেলার একটি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (মহেশখালী-কুতুবদিয়া) সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদের নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার পালাবদল হলেও শোষণ ও জুলুমের চরিত্র বদলায়নি। জনগণ বারবার প্রতারিত হচ্ছে। তিনি ভোটারদের সচেতন হয়ে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আজাদ। তিনি কুতুবদিয়ার উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Exit mobile version