দিঘীরপাড়ে বাজারে বিএনপির নির্বাচনী জনসভা

মোঃজসিম শেখ

টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী এড: আব্দুস ছালাম আজাদের নির্বাচনী জনসভা ৭ই ফেব্রুয়ারী শনিবার বিকালে অনুষ্ঠিত হয় ।

শামিম মোল্লার সভাপতিত্বে, বিএম মনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এড: আব্দুস ছালাম আজাদ, এসময় উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলা মুক্তিযোদ্বাদলের সভাপতি ওয়ালিউল্লা খান সহ- সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার সোহেল মিজি, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি আবুল বাশার খান, সাংগঠনিক সম্পাদক মো: জনি খান, এড: আব্দুস ছালাম আজাদ বলেন, আমি আপরাদের সন্তান, আপনারা ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন ।

দিঘীরপাড় একটি নদী ভাঙন কবলিত এলাকা, এ এলাকার মানুষ অসহায়, আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সমাধান করিব । বিগত সময় আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আমি আপনাদের পাশে থাকবো । আপনাদের সকল প্রতিশ্রুতি গুলো পালন করিবো বলে সকল নেতা কর্মীকে আশ্বাস দেন তিনি ।

Exit mobile version