চকরিয়া থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

তানবীরুল ইসলাম

আগামীকাল ১২/০২/২০২৬ইং চকরিয়া থানা এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অদ্য বেলা সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ১৩০ টি ভোটকেন্দ্রে নিয়োজিত সকল স্ট্রাইকিং, মোবাইল ও কেন্দ্র ইনচার্জ এবং ফোর্সবৃন্দের উদ্দেশ্যে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং উপস্থিত ছিলেন প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সামীম কবীর মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহীন দেলোয়ার, অফিসার ইনচার্জ (চকরিয়া থানা) জনাব মোহাম্মদ মনির হোসেন সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য ঊর্ধ্বতন অফিসারবৃন্দ

উপস্থিত থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোটগ্রহণ যেন সুন্দর স্বচ্ছ সুশৃঙ্খল ও অবাধ নিরপেক্ষ হয় সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল ডিউটির অফিসার ফোর্সবৃন্দকে তাদের পেশাদার আচরণ ও দায়িত্ব পালনে সতর্ক থাকতে নির্দেশ প্রদান করা হয় এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করা হয়।

Exit mobile version