পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, প্রদেশের রাজধানী করাচির পার্শ্ববর্তী কাথোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি তেলবাহী ট্যাংকার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।

উদ্ধার সংস্থা রেসকিউয়ের মুখপাত্র হাসান উল হাসীব জানান, বাসটি ভুল দিক দিয়ে আসছিল। এর ফলে তেলবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে। একই সময়ে একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তিন নারী ও চার শিশুসহ মোট ১৩টি মরদেহ নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ট্যাংকার উল্টে যাওয়ার পর তেল সড়কে ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিষ্কার করতে একটি ক্রেন আনা হয়েছে।

সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ আব্দুল খালিক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং যানবাহন চলাচল এক লেনে নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে।

Exit mobile version