কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা, চট্টগ্রাম থেকে ভাসুর গ্রেফতার

ফাহাদ মোল্লা : ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ সবুজ খলিফা (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বাহিনীটি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সাম্প্রতিক এই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম ফারজানা আক্তার (২৪) ঝালকাঠি থেকে তার স্বামীর সঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার কেরাণীগঞ্জে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় আসেন। গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিট থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে, বাসায় অন্য কেউ না থাকার সুযোগে তার ভাসুর মোঃ সবুজ খলিফা পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৬, তারিখ-১৯/০১/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকার কাছে সহায়তা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৭ এর সহযোগিতায় ১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টায় চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ খলিফাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে

Exit mobile version