একরামুল হক,
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইনে ৫টি দোকানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে চারটায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে মোট পাঁচটি দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সুষ্ঠু বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
