পানছড়িতে অটোরিক্সা দুর্ঘটনায় আহত পাঁচ

একরামুল হক

খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা উল্টে ড্রাইভার সহ মোট ৬ জন আহত হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর, জেলা সদর হাসপাতালে রেফার।

বুধবার (১৮ ফেব্রুয়ারী ২০২৬) বিকাল সাড়ে চারটায় উপজেলার শান্তি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা লোগাং ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের কামাল পাশা(৪৫),রমুজা বেগম( ৩৮), শাহিনা বেগম (৩৫), জাহানারা বেগম (৩৭), মাহেদা বেগম(৫২)

স্থানীয় সুত্র জানায়, অটোরিক্সাটি পানছড়ি বাজার থেকে লোগাং যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এসময় গাড়িতে থাকা একই পরিবারের ৫ জন সহ মোট ৬ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দ্বায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল কান্তি চাকমা  প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত রমুজা বেগম, শাহিনা বেগম, জাহানারা বেগমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পেরন করা হয়।

Exit mobile version