আবু বক্কর সিদ্দিক
বুধবার সকাল ৬টার দিকে টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
জব্দকৃত ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
