রমজানের প্রথম দিনে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফাহাদ মোল্লা : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে পল্লবী–রূপনগর এলাকার এতিম ও অসহায় শিশুদের নিয়ে আয়োজিত এক আন্তরিক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী শিশুদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছু সময় আনন্দঘন পরিবেশে কাটান। এ সময় তিনি শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার জন্য দোয়া করেন।

অনুষ্ঠানজুড়ে উপস্থিতদের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। রমজানের শিক্ষা—সংযম, সহানুভূতি ও ভাগাভাগির চেতনাকে ধারণ করেই এই ইফতার আয়োজন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

Exit mobile version