মুন্সিগঞ্জে ৩ দিন ধরে মিশুকসহ নিখোঁজ এতিম যুবক ইব্রাহিম

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা থেকে মিশুকসহ এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া এলাকা থেকে মিশুক নিয়ে বের হন মৃত আবুল সরদারের ছেলে মো. ইব্রাহিম সরদার (২৪)। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ইব্রাহিম জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও বর্তমানে তারা মুন্সিগঞ্জে স্থানীয় ভোটার হিসেবে বসবাস করছেন। প্রায় ৮ বছর আগে তার বাবা মারা যান। দুই বছর আগে তার মা সৎ বাবার হাতে খুন হন। পরিবারের ছোট দুই ভাই মানসিক ভারসাম্যহীন। এমন পারিবারিক দুর্দশার মধ্যেই উপার্জনের একমাত্র ভরসা ছিলেন ইব্রাহিম।

নিখোঁজের ৭২ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারের পক্ষ থেকে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭০৬২৯২৯৫৪

Exit mobile version