ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে দুই কাঠচোর ‎গ্রেপ্তার-কর্তিত গাছ উদ্ধার

মোহাম্মদ সেলিম

‎কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের ভোমরিয়াঘোনা বন বিটের সংরক্ষিত বনভূমির গাছ অবৈধ ভাবে কর্তন কালে দুই কাঠচোরকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর এবং এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনিরকে আটক করে। এসময় হুমায়ুন কবির প্রকাশ কালু নামের তাদের আরেক সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।এসময় ‎কর্তিত ৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

‎বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল জানান, ধৃতদের বন আইন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version