বিকাশ স্বর্ণকার
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজ নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন। তিনি বলেন, “৪০ বছর পর শিবগঞ্জবাসী একজন প্রতিমন্ত্রী পেয়েছে। আমি প্রতিমন্ত্রী মানে আমার নির্বাচনী আসনের আপনারা সবাই প্রতিমন্ত্রী।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াবাসী উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত ছিল।
ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি নিজ এলাকায় ছুটে আসেন। এ সময় পতাকাবাহী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানা যায়,গত দুই দিন ধরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একাধিক কর্মসূচিতে অংশ নেন।
তিনি মহাস্থানগড়ে অবস্থিত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (র.) মাজার জিয়ারত করেন।এছাড়াও তিনি মহাস্থানের শীলাদেবীর ঘাট এলাকায় করতোয়া নদীর উপর নির্মিতব্য ঝুলন্ত সেতুর উদ্বোধন,মোকামতলায় অধ্যক্ষ মীর শাহে আলম ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিবগঞ্জ উপজেলা সদরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রতিমন্ত্রী দেশ ও জাতির মঙ্গল কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত গণদোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি মন্দির ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে তিনি বেতগাড়ী পারিবারিক কবরস্থান জিয়ারত,মোকামতলায় ড্রেনেজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং জেলা প্রশাসকের হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
