মোঃ অলি উদ্দিন মিলন
পবিত্র মাহে রমজান উপলক্ষে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (BJU)। শনিবার (৭ মার্চ) রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের ঐতিহ্যবাহী ‘সরষে ইলিশ’ রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সকল স্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাংবাদিকদের একটি মিলনমেলায় পরিণত হয়। রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পেশাগত ঐক্যের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সংবাদকর্মীরা।
আয়োজকরা জানান, সিয়াম সাধনার এই মাসে নিজেদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ সাধনে একতাবদ্ধ থাকাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (BJU) একটি পরিবারের মতো। সকলের উপস্থিতি ও সহযোগিতায় আজকের এই আয়োজন সফল হয়েছে। আগামী দিনগুলোতেও আমরা এভাবেই ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে বিজেইউ পরিবারের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
