“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,
তারুণ্যের বাংলাদেশ গড়ব”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬” উপলক্ষে র্যালী, দুর্যোগ বিষায়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদ সামনে থেকে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ মাঠে এসে মহড়ায় অংশ গ্রহন করেন।
এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মোঃ ইউনুস, লংগদু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন অগ্নিকান্ড সহ সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন আরো হতে আহবান জানান।
