যশোর

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মোঃ জুম্মান হোসেন
যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহান ওই গ্রামের বাসিন্দা চিন্ময় রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আহান। খেলার একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে তার বাবার মালিকানাধীন পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আহানকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুটি ছোট হওয়ায় সবার অগোচরেই পুকুরের ধারে চলে গিয়েছিল। এই আকস্মিক মৃত্যুতে খড়িসাডাঙ্গা গ্রাম ও পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button