মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করেছে ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও বোন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আক্কাস আলীর ছেলে গোলাপ হোসেন তার কাছে আলু বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে। আক্কাস আলী অপারগতা জানালে গোলাপ ক্ষিপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্র দা ও লাঠি দিয়ে আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় মা ও বোন তাকে থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোলাপকে আটক করে।

Exit mobile version