লংগদু প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেল পাঁচটায় লংগদু উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকা এবং রাঙ্গামাটি বেতারের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তারা, লংগদু প্রেসক্লাবের সাবেক সদস্য মোঃ আলমগীর হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএস মামুন, অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি গোলামুর রহমান, দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি বিপ্লব ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিজয় টিভি ও কালেরকন্ঠের প্রতিনিধি আরাফাত হোসেন বেলাল, দৈনিক বায়েজিদ ও ভোরের দর্পণের প্রতিনিধি মোঃ এরশাদ আলী, দৈনিক কর্ণফুলীর প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন আল মামুন, ইন্জিনিয়ার শাহাবুদ্দিন ও নূরুল ইসলাম খানসহ অন্যরা।

এসময়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা শেষে লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত সভাপতির শারীরিক সুস্থতা, প্রয়াত সাংবাদিক ও সাবেক সভাপতি ওমর ফারুক মূসার রুহের মাগফেরাত কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি ও সম্বৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version