ঈদকে সামনে রেখে পানছড়িতে অসহায়দের পাশে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফর্ম এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন।

‎শুক্রবার (২০ মার্চ ২০২৬) পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল কায়েস শিমুলপর উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় ।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির আহ্বায়ক মো. সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. নাজমুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মো. শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূরুল কায়েস শিমুল বলেন, “আমি প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়া মহোদয়ের একজন কর্মী হিসেবে সবসময় আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। গরিব, দুঃখী ও অসহায় মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই।”

‎ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. সবুজ চৌধুরী জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। পবিত্র রমজান মাসের শুরুতে ইফতার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় এবার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Exit mobile version