অপরাধ-দুর্নীতি থেকে দূরে থাকলেই গড়া সম্ভব সমৃদ্ধ সমাজ: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সামাজিকভাবে অপরাধ ও দুর্নীতি থেকে দূরে থাকতে পারলে একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় নিজ গ্রাম গোপালনগর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজানের আত্মসংযম যেন সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করা যায়—আল্লাহ সেই তৌফিক দান করুন। পুরো রমজান মাসে যেভাবে মানুষ নিজেকে অপরাধ ও অনৈতিক কাজ থেকে বিরত রেখেছে, সেই শিক্ষাকে সামাজিক, জাতীয় ও রাজনৈতিক জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় জনগণের সুস্থতা ও কল্যাণ কামনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন সবার জীবনে সার্বিক কল্যাণ দান করেন এবং আত্মসংযমের এই শিক্ষা যেন সবাই ধারণ করতে পারে।

Exit mobile version