ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন।
তিনি জানান, এছাড়াও মুমূর্ষ অবস্থায় শিশু সহ ৪ প্রাইভেটকার যাত্রী কে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহন টি পাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন ।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে । প্রাইভেট কারের চালকের পরিচয় এখনো জানা যায়নি।
