পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ঈদগাঁওতে নতুন সংগঠন

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও কক্সবাজার

পাবলিকিয়ান স্টুডেন্টস এসোসিয়েশন অফ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ২৫ মার্চ(বুধবার) বিকেলে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত বৈঠকের আয়োজন করা হয়।

উপস্থিতিদের প্রস্তাবনা মতে বৈঠক শেষে প্রধান শিক্ষক সংগঠনটির প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন। এতে সভাপতি হিসেবে ছৈয়দ তানবীর হাসান জাহিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সেক্রেটারি হিসেবে আবদুল মালেকের (সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ) নাম ঘোষণা করা হয়। উপস্থিত পাবলিকিয়ানরা তাতে সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমূহের আওতাধীন সরকারি মেডিকেল কলেজের ছাত্রদের মাঝে আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান (কুবি), নুর সাইদ (রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মিজবাহ সিরাজ৷ (রাবি), রুবেল হোসেন (রাবি), আদনান ছিদ্দিকী (কক্স মেক), মোঃ জামশেদ (ঢাবি), সাইদুল ইসলাম সাদ ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ), আলেমুল হক (ঢাবি),সহ আরো অনেকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পাবলিকিয়ানদের সাথে আলোচনাক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন সংক্রান্ত নানা বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

Exit mobile version