নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২ দিন পর তাসনিয়া (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে মধুমতী নদীর ডিগ্রীর-চর খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত তাসনিমা যশোর জেলার সাতমাইল এলাকায় শাহবাজপুর গ্রামের জিন্নারার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে লোহাগড়া উপজেলায় চাচির সাথে বেড়াতে আসেন মঙ্গলহাটা গ্রামে শিশু তাসনিয়া পরে গত, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার মিনি কক্সবাজার নামক স্থানে চাচি রেশমার সাথে ঘুরতে গিয়ে গোসলে নামেন তাসনিয়া পরে সেখান থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাই না। আজ সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের মধুমতী নদীর ডিগ্রির-চর খেয়া ঘাটের পাশে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্বজনদের খবর দিলে স্বজনরা মরদেহ সনাক্ত করেন।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.সোহাগুজ্জামান বার্তা বাজারকে বলেন, গত বৃহস্পতিবারে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায় কিন্তু সঠিক কোনো তথ্য দিতে না পারার কোনো ডুবরি দল আসেনি।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত বার্তা বাজারকে বলেন, নিখোঁজ শিশু তাসনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
