জ্বালানি তেলের সংকট নেই, সংসদে মন্ত্রী

বাংলাদেশ জাতীয় সংসদে সোমবার (৩০ মার্চ) বিকেলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর সরবরাহ আরও বাড়ানো হয়েছে।

সংসদ অধিবেশনে মন্ত্রী জানান, জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং গত বছরের একই সময়ের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো সম্ভব হয়েছে।

তিনি বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি পরিবহনে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।

Exit mobile version