পূর্বধলার প্রসিদ্ধ ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’ নকলের দায়ে আদালতের নির্দেশে ২ জনের কারাদণ্ড

মহিউদ্দিন তালুকদার: নেত্রকোনার পূর্বধলায় পরিচিত ব্র্যান্ড ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’-এর নাম, লোগো ও মোড়ক নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করার দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় কার্যকর ও আসামীরা আটক হলেও বাজারে এখনো নকল পণ্যে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ি।
জানা যায়, মোহাম্মদ নুরউদ্দীন ফকির, পূর্বধলার হোগলা ইউনিয়নের ভরাকান্দা এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ২০১৬ সাল থেকে “নূর-৯৫ কস্তুরী জর্দা” নামে জর্দা উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে আসছিলেন। তার প্রতিষ্ঠানের নামে বৈধ ট্রেড লাইসেন্স (নং-২০২৩৭২১৮৩৬৩০০০২৬৭), বিআইএন নম্বর এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে নিবন্ধিত ট্রেডমার্ক সনদ (নং-২৬৪৭৭৬, তারিখ: ২৪/০৮/২০২১) রয়েছে।
পাশাপাশি ফায়ার সার্ভিস লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে তিনি নিয়মিত কর প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজারের খাইরুল ইসলাম এবং পূর্বধলার হোগলা বাজার এলাকার সাইন উদ্দীন ফকির একই নাম, লোগো ও মোড়ক ব্যবহার করে অসৎ উপায়ে নিম্নমানের জর্দা উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। এতে ভোক্তারা বিভ্রান্ত হচ্ছিলেন এবং মূল ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল।







