মোকামতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ আহত ৪

মোঃ ইউসুফ মিয়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নর হরিরামপুর ভরিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা হাসেন আলী বুলু (৬৫) ও একই গ্রামের গোলাম রব্বানী আকন্দের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাম রব্বানীর নেতৃত্বে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় আহত হন স্কুলছাত্র আরিফুল (১৮), কৃষক এরশাদ আলী (৩৫) ও সাইদুল ইসলাম (৪৫)। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version