কূটনীতিজাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই।রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, জ্বালানি নিরাপত্তা জন্য বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই বলেও মন্তব্য করেন ড. খলিলুর।

তেল কেনার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশেরই নিষেধাজ্ঞা আছে। সাশ্রয়ী সোর্স থেকে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button