পুকুরে পানির নিচে মিললো ডিজেল

এবার পুকুরে মিললো ডিজেল। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামে। পকুরে পানির নিচে ড্রাম ভর্তি ডিজেল রাখার দায়ে নজরুল ইসলামের স্ত্রী তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বেশি মুনাফা লাভের জন্য ড্রামে করে ২শ’ লিটার ডিজেল পুকুরের পানির নিচে লুকিয়ে রাখেন।

রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল এসব তেল। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তেলের মজুত ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version