ক্যালসিয়াম খেলেও কাজ হচ্ছে না? যেসব খাবার হাড়ের ক্ষতি করছে নীরবে!

ক্যালসিয়াম কেবল হাড় বা দাঁত মজবুত করে না, এটি আমাদের স্নায়ু সচল রাখতে, পেশির সংকোচন-প্রসারণে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে এই খনিজের অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং নানা শারীরিক জটিলতা দেখা দেয়। অনেক সময় আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও কিছু ভুল খাদ্যাভ্যাসের কারণে শরীর তা গ্রহণ করতে পারে না।

নিচের খাবারগুলো ক্যালসিয়াম শোষণে বাধা তৈরি করে:

ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখতে করণীয়
শরীরে ক্যালসিয়ামের অভাব হলে শরীর হাড় থেকে ক্যালশিয়াম শুষে নিতে শুরু করে, ফলে হাড় দ্রুত দুর্বল হয়ে যায়। এটি প্রতিরোধ করতে:

১.  ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম: ক্যালশিয়াম শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য। এর জন্য প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকা জরুরি।

২. সঠিক খাদ্যতালিকা: প্রতিদিনের খাবারে দুধ, ডিম, মাছ, বাদাম, বীজ ও প্রচুর সবুজ শাকসবজি রাখা প্রয়োজন।

৩. জীবনযাত্রায় পরিবর্তন: প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে সুষম খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।

Exit mobile version