জাতীয়

সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এটিএম আজহারের

গণভোটের রায় বাস্তবায়নের ওয়াদা ভঙ্গ করে সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামাতের কেন্দ্রীয় নায়েবে আমি এটিএম আজহারুল ইসলাম। আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত ১১ দলীয় জোটের সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার সংবিধানকে নিজের পছন্দমত ব্যবহার করছে।’ এসময় জ্বালানির সংকট না থাকলে কর্মঘন্টা, স্কুল, মার্কেটের সময় কেন কমানো হয়েছে এ প্রশ্ন তোলেন তিনি।

এসময় ১২ ফেব্রুয়ারি থেকে গণতন্ত্রের জায়গায় জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে দাবি করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ হবে ২৪ এর জুলাই যোদ্ধা, শহিদদের দেখানো পথে।’

এসময় ১১ দলীয় জোটের নেতারা জানান, মাত্র দুই মাসের মাথায় তাদের রাজপথে নামতে হচ্ছে, এটি দুঃখজনক। আগামী সংসদ অধিবেশনেই গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না করলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশের পর একটি বিশাল গণ-মিছিল সমাবেশস্থল থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর ঘুরে আবার বিজয়নগর এসে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button