অর্থ ও বাণিজ্য

৫২ দিনে গড়াল ইরানে ইন্টারনেট নিষেধাজ্ঞার

ইরানে টানা ৫২ দিন ধরে ইন্টারনেট নিষেধাজ্ঞা চলছে। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী শাটডাউন হিসেবে বিবেচিত হচ্ছে। সহস্রাধিক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বিধিনিষেধে দেশজুড়ে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের বরাতে আলজাজিরা জানিয়েছে, ইরানে ইন্টারনেট বন্ধ ১,২২৪ ঘণ্টা পেরিয়ে ৫২তম দিনে পৌঁছেছে। জানুয়ারির শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ নতুন করে শুরু হওয়ার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর তা আরো কঠোর করা হয়।

এই ইন্টারনেট বন্ধের ফলে দেশজুড়ে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button