কমলগঞ্জে নিজ পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, মা-ভাবিও আহত

কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রহিমপুর এলাকায় হেলিম মিয়া নামক এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার মা ও ভাবিসহ একই পরিবারের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার রহিমপুর এলাকায় হেলিম মিয়া আকস্মিক উত্তেজিত হয়ে তার পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হন। তার এলোপাথাড়ি কোপে পরিবারের বয়োজ্যেষ্ঠ মা এবং বড় ভাইয়ের স্ত্রীসহ পাঁচজন রক্তাক্ত জবিস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত হেলিম মিয়াকে আটক করতে সক্ষম খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ শুরু করে।
এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো রহিমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কেন বা কি কারণে এই হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে







