অন্যান্য দলরাজনীতি

হাজার বছর বিড়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে চাই: জামায়াত আমির

বিড়ালের মতো বাঁচতে চাই না; শত বছর, হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই একসাথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র এই স্বাধীন দেশে আর বরদাস্ত করা হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন, তাদের সেই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসররা যেন আর কোনোদিন এ দেশের মানুষের ওপর চেপে বসতে না পারে, সে বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।

ডা. শফিকুর বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ বা দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ কারও ওপর জুলুম করবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button