যশোর

হামিদপুরে শিক্ষাঙ্গনের পরিচিত মুখ বাহারুন্নেসা আর নেই

মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়ার বাসিন্দা, প্রয়াত আবু জাফর শেখের সহধর্মিণী ও হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক আয়া বাহারুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিক জুম্মান হোসেনের বড় চাচি।জানান, গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমা দীর্ঘদিন ধরে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়া হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের কাছে একজন স্নেহময়ী অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। অবসর গ্রহণের পরও শিক্ষাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে হামিদপুর ক্রিসেন্ট প্রি-ক্যাডেট নার্সারি স্কুলে আয়া পদে যোগদান করেন।তার মৃত্যুতে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় ও হামিদপুর ক্রিসেন্ট প্রি-ক্যাডেট নার্সারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমার নামাজে জানাজা আজ জোহর নামাজের পর হামিদপুর সিকদারপাড়া শাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এলাকাবাসীকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button